ডেক্স রিপোট:
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসন থেকে এ পযর্ন্ত আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ২৪ জন। তারা হলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল হাসেম খান, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক দুই বারের উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী, কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক আইন মন্ত্রী মরহুম এডভোকেট আবদুল মতিন খসরুর ছোট ভাই এডভোকেট আবদুল মমিন ফেরদৌস, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ১ নং যুগ্ন সাধারণ সম্পাদক ও বুড়িচং উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, বুড়িচং সোনার বাংলা কলেজের অধ্যক্ষ ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আবু ছালেক ( সেলিম রেজা সৌরভ), ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল বারী, কেন্দ্রীয় যুবলীগ নেতা এহতেশামুল হাসান ভূইয়া রুমী, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যান এম এ জাহের, সাবেক ছাত্রলীগের নেতা আনিসুর রহমান (মিঠু), কেন্দ্রীয় ছাত্রলীগ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দিদার মো. নিজামুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম বেগ, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট মো. জাহাঙ্গীর আলম ভূইয়া, ইন্জিঃ মো. আল আমিন, মো. ওমর ফারুক, এমএ মতিন (এমবিএ) , মো. মোকবুল হোসেন ভুইয়া, বুড়িচং উপজেলা চেয়ারম্যান আলখাক হায়দার, মো. আব্দুল জলিল, সাবেক আইন মন্ত্রী আবদুল মতিন খসরুর সহধর্মিনী সেলিমা সোবহান খসরু, ব্যারিষ্টার সোহরাব খান চৌধুরী, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো.শাহ জালাল মোল্লা, ব্রাহ্মণপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক এডভোকেট জাহান আরা বেগম, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম সুজন, অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক।