নিজস্র সংবাদতদাতা:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের নমিনেশনের জন্য বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় অফিস থেকে দলীয় ফরম সংগ্রহ করলেন শিক্ষক ও সাংবাদিক মোকবল হোসেন ভুইয়া, গতকাল ২০ নভেম্বর ২০২৩ ইং বিকাল বেলায় তিনি এই ফরম সংগ্রহ করেছেন, আজ ফরম জমা দেয়া হবে বলে জানিয়েছেন,
তিনি দীর্ঘদিন যাবত আওয়ামীলীগের রাজনীতি জড়িত, আওয়ামী পরিবারের সন্তান, তার বাবা মরহুম আবদুর ছামাদ ভুইয়া,
তিনি জানান শিশুকাল থেকে আমি আওয়ামী রাজনীতির সাথে জড়িত, ভাষানী মুজিব যখন আমাদের বাড়ীতে আসে, তখনই আওয়ামীলীগকে করি,
মোকবল হোসেন ভুইয়া বুড়িচং উপজেলার মিথিলাপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত ।
তিনি আরও জানান বাংলাদেশ আওয়ামিলীগ আমাকে নমিনেশন দিবে, আমি অবশ্যই বিজয়ী হব, জননেত্রী শেখ হাছিনাকে এই আসনটি উপহার দিব, আমি বিজয়ী হলে বুড়িচং ব্রাম্মন পাড়া মাদক,সত্রাস দুর করিব, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো ।
দলীয় নমিনেশন না পেলে স্বতন্র নির্বাচন করবেন কিনা এমন প্রশ্নে জবাবে তিনি জানান, দলীয় নমিনেশন না পেলে স্বতন্ত্র নির্বাচন করবো কিনা এই সিদ্ধান্ত এখন বলতে চাইনা, করতে পারি, আবার নাও করতে পারি
এই আসনে আওয়ামীলীগের শক্তিশালী দলীয় প্রার্থী হিসাবে যাদের নাম শোনা যায়,তারা হলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক,ও সাবেক বুড়িচং উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, বর্তমান এমপি এডভোকেট আবুল হাসেম খাঁন, শিক্ষাবিদ অধ্যক্ষ সেলিম রেজা সৌরব প্রমূখ।