মমিনুর রহমান বুলবুল:
দেবিদ্বারে একটি পৌরসভা ও ১৫ ইউনিয়নে ২১২টি গ্রাম রয়েছে। এই প্রতিটি গ্রাম একেকটি ফুল। এই ফুল গুলিকে সুন্দর ভাবে ফোঁটতে দিতে হবে। ২১২টি গ্রামকে সুন্দর করতে হলে আমাদের সততা, ভদ্রতা, জবাবদিহিতা, ন্যায়, দৈর্য্যর মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। কবি বলেছেন আমরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি। আমি বলব, আমরা এক সাথে হয়ে ২১২টি ফুলকে বাঁচানোর জন্য সংগ্রাম করব। আপনারা পাশে থাকলে, আমি এই ২১২ গ্রামকে সুন্দর থেকে সুন্দরতম ফুল হিসেবে ফুটিয়ে তুলব ইনশাআল্লাহ।
বুধবার বিকেলে দেবিদ্বারের জাফরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে জাফরগঞ্জ বাজারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, বিশ্ব ব্যাংকের কৃষি ও অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. ইফতেখার মোস্তফা।
দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সুজিত পোদ্দারের সভাপতিত্বে ও দেবীদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য সুলতান আহাম্মেদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা মোঃ সাম মিয়া (শানু মেম্বার), জাফরগঞ্জের ইউপি সদস্য আবুল কাশেম ও সুলতান আহমদ, ফতেহাবাদ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আলেক মেম্বার, আওয়ামী লীগ নেতা মাহবুব আলম মুন্সী, মোঃ ফরিদ উদ্দিন প্রমুখ।
১১-১০-২০২৩ইং।