মমিনুর রহমান বুলবুল দেবিদ্বার :
কুমিল্লার দেবিদ্বারে একই দিনে পৃথক তিন স্থানে আত্মহত্যার ঘটনায় তিন লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার বারুর, গোপালনগর ও বড়শালঘর এলাকা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বারুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে হাবিবুর রহমান (২৫) মঙ্গলবার রাত ৮ টায় কীটনাশক ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করে, স্বজনেরা টের পেয়ে মারাত্মক অসুস্থ্য অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) নেয়ার পথে তিনি মারা যান। হাবিব পেশায় একজন রাজমিস্ত্রী সহকারী ছিলো।
এদিকে বুধবার সকালে উপজেলার সিএন্ডবি ষ্ট্যাশনের অদুরে গোপালনগর সড়কের পাশের একটি গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত হিন্দু ব্যক্তি(৫০)’র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পরনে জলপাই রং এর শার্ট এবং পড়নে চেক লুঙ্গী ছিল। সকালে পথচারিরা গাছের ডালে ফাঁসীতে ঝুলন্ত মরদেহটি দেখে পুলিশকে খবর দিলে তারা তা উদ্ধার করে। উপস্থিত অনেকেই ধারনা করছেন, তাকে হত্যাপূর্বক এ নির্জণ এলাকায় গাছের ডালে ঝুলিয়ে রেখে গেছে। তবে প্রাথমিক ভাবে পুলিশের ধারনা হচ্ছে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
অপর দিকে একই দিন ভোরে উপজেলার বড়শালঘর গ্রামের বাগানপাড়া এলাকার খলিলুর রহমানের কণ্যা তামান্না আক্তার (২১) ঘরের তীরের সাথে রশি বেধে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তামান্না স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসায় লেখা পড়া করতো। পুলিশ ধারনা করছেন পারিবারিক কলহ বা প্রেম সংক্রান্ত কারনে সে আত্মহত্যা করে থাকতে পারে।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ কমলকৃষ্ণ ধর জানান, বুধবার একই দিনে তিনটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে ২ জন ফাঁসিতে এবং একজন কীটনাশক ট্যাবলেট েেখয়ে আত্মহত্যা করেছে। ছোরত হাল রিপোর্ট তৈরী ও পৃথক তিনটি অপমৃত্যু মামলা দায়ের পূর্বক মরদেহ গুলো ময়নাতদন্তের জন্য দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।