মমিনুর রহমান বুলবুল দেবিদ্বার:
কুমিল্লার দেবিদ্বারে উন্নয়ন, আইন-শৃংখলা, জন আকাক্সক্ষা বিষয়ক মতবিনিময় ও অভিভাবক সমাবেশে এমপি রাজী ফখরুল বলেছেন, নৌকা স্বাধীনতার প্রতীক, নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা গণতন্ত্রের প্রতীক, নৌকা সমৃদ্ধির প্রতীক। আগামী জাতীয় সংসদ নির্বাচনেকে সামনে রেখে নৌকাকে বিজয়ী করতে নেতাকর্মীদের মাঠে নামার আহবান জানিয়ে তিনি আরও বলেন, নৌকায় ভোট দিয়েছেন বলেই বাংলার ঘরে ঘরে বিদ্যুৎ এসেছে, বিধাব ও বয়স্করা ভাতা পাচ্ছে। সন্তানরা বছরের প্রথম দিনে বিনামূল্যে নতুন বই পাচ্ছে। নৌকায় ভোট দিয়েছেন বলেই জননেত্রী শেখ হাসিনা বিশ্বের দরবারে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করেছেন। গতকাল শনিবার সকাল নয়টা থেকে দিনব্যাপী রসুলপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে ওই সমাবেশ হয়। সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সমাবেশ গুলোতে তিনি আরও বলেন, বাংলাদেশের যত উন্নয়ন হয়েছে, তার অধিকাংশই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধওে হয়েছে। তিনি দূর্বার গতিতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার আমলে বঙ্গবন্ধু স্যাটেলাইট হয়েছে, দেশের টাকায় পদ্মাসেতু হয়েছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়েছে, কর্ণফুলি টানেল ও মেট্রোরেল চালু হয়েছে। তিনি ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করেছেন। এমন উন্নয়নের জন্য শেখ হাসিনার সরকার বার বার দরকার। আগামীতে এ আসনে যিনিই নৌকা পাবেন আপনারা তার জন্য কাজ করবেন।
মত বিনিময় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাশেম ওমানী, দেবিদ্বার পৌর মেয়র সাইফুল ইসলাম শামীম, জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট নাজমা বেগম, দেবিদ্বার এস এ কলেজের সাবেক জিএস মো. আবুল খায়ের, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মফিজুল ইসলাম জুলহাস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জি এস মান্নান মোল্লা, সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি নূরে আলম সুমন প্রমুখ