মমিনুর রহমান বুলবুল:
শুক্রবার বিকেলে জেলার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর উত্তর ইউনিয়নের নোয়াপাড়া এলাকার এমরান ব্রিকফিল্ডের পাশ লাশটি উদ্ধার করে পুলিশ।
পুলিশের একটি সূত্র বলছে, লাশের পরনের পোশাক দেখে লাশটি কোন যুবকের বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধারের পর দু'জন নারী এসে ওই লাশ তাদের আত্মীয়ের বলে জানায়। তবে তারা বলছিলেন ওই যুবক ৯ থেকে ১০ দিন আগে নিখোঁজ হয়েছে। তবে লাশের সুরতহাল দেখে পুলিশ বলছে ধারণা করা হচ্ছে লাশটি নারীদের দেয়া সময়ের চেয়ে আরও আগে থেকে এখানে রয়েছে। লাশটির কোমর থেকে ওপরের অংশের হাঁড় বেরিয়ে এসেছে অপরদিকে কোমর থেকে নিচের অংশে তুলনামূলক কম ক্ষতি হয়েছে।
পুলিশের ওই সূত্র বলছে, যেহেতু নষ্ট হওয়ার কারণে লাশের হাতের কোন ছাপ নেয়া সম্ভব হচ্ছে না তাই পরিচয় সনাক্ত করতে বিলম্ব হচ্ছে। তবে ওই নারীদের সঙ্গে ডিএনএ পরীক্ষা করে দেখার ব্যবস্থা করা হচ্ছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ বলেন, এ ঘটনার পর থেকে পুলিশ পরিচয় সনাক্তে কাজ করছে। লাশটি কতদিন ধরে এখানে পড়ে আছে বা কিভাবে আসলো তা তদন্ত করে জানানো যাবে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি